কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু।
মোঃ মাইনুদ্দিন শিকদার
স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। মঙ্গলবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃত্যু ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মৃত্যু ওই নেতার নাম মুরাদ হোসেন (৬৫)। তাঁর বাড়ি রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায়। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। মিরপুর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারগারে পাঠায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে রলে তাঁকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে সকল পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com