কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন সোহানা নাসরিন
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়। মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে সোহানা নাসরিনকে কিশোরগঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, সোহানা নাসরিন এর আগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। একই সময়ে নিকলী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা উন্নয়ন এবং জনসেবামুখী উদ্যোগ বাস্তবায়নে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়। গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার কারণে তিনি সাংবাদিকবান্ধব কর্মকর্তা হিসেবেও পরিচিত ছিলেন।
প্রায় এক দশক পর আবার কিশোরগঞ্জে জেলা প্রশাসক হিসেবে ফিরে আসায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের আশা, তার নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com