কিশোরগঞ্জে জাতীয় ভিওআইসি গ্রন্থপাঠ কার্যক্রমের মূল্যায়ন অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বেসরকারি গ্রন্থাগারসমূহের অংশগ্রহণে কিশোরগঞ্জে জাতীয় ভিওআইসি গ্রন্থপাঠ কার্যক্রম–২০২৫-এর পাঠ প্রতিযোগিতার মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের মিলনায়তনে এ মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের নির্দেশনায় আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে “তোমাদের জন্য ভালোবাসা” এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে “আরেক ফাল্গুন” বইয়ের ওপর পাঠ প্রতিক্রিয়া উপস্থাপন করেন। প্রতিযোগীরা নিজ নিজ লেখনী পাঠের মাধ্যমে বই সম্পর্কে তাদের অনুভূতি ও বিশ্লেষণ তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত মূল্যায়নকারী কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (গণিত) মুহাম্মদ আবু ছিদ্দিক আকন্দ, ইন্সট্রাক্টর (বাংলা) মোছাঃ ফেরদৌসী এবং সংযোগ যুব গণপাঠাগার আর্কাইভ ও বিজ্ঞান ক্লাবের পরিচালক শাহ মোঃ সারওয়ার জাহান।
মূল্যায়ন শেষে ‘ক’ গ্রুপ থেকে ৫ জন এবং ‘খ’ গ্রুপ থেকে ৫ জন প্রতিযোগীকে চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com