কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে পেশাজীবীদের ইফতার মাহফিল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের উজানভাটি চাইনিজ পার্টি হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
শহর শাখার আমীর আ. ম. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও হয়বতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পেশাজীবী বিভাগের আমীর ব্যাংকার আমিনুল হক, ব্যাংকার গবেষক মাওলানা মোসলেহ উদ্দিন, অফিস সেক্রেটারি মাওলানা এ কে এম সানা উল্লাহ ও মাওলানা আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুল আলম ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি আ. ন. নয়িম। ইফতার মাহফিলে শহরের আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com