কিশোরগঞ্জে পরিবেশ সুরক্ষার দাবিতে বিএনপি প্রার্থীর হাতে বাপা–বেনের সুপারিশপত্র
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মাজহারুল ইসলামের কাছে পরিবেশ বিষয়ক সুপারিশপত্র প্রদান করেছে।
গতকাল কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে সুপারিশসমূহ সংবলিত একটি পুস্তিকা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে হস্তান্তর করা হয়।
এ সময় বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. জোনায়েদ হোসেন জুয়েল ও আব্দুর রহমান জুটন।
পুস্তিকায় পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের ফলে সৃষ্ট সংকট তুলে ধরে তা থেকে উত্তরণে বাস্তবমুখী সুপারিশ উপস্থাপন করা হয়। এতে হাওর ও জলাভূমি সংরক্ষণ, নদী–খাল দখল ও দূষণ প্রতিরোধ, শিল্প ও নগর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় টেকসই উন্নয়ন নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাপা ও বেনের নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব নয়। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে মো. মাজহারুল ইসলাম পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
সুপারিশপত্র গ্রহণকালে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম পরিবেশ আন্দোলনের এই উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com