কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্মের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে **ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী)**কে আহ্বায়ক এবং মিজানুর রহমান শাহীনকে সদস্য সচিব করা হয়েছে। গত ২ আগস্ট ২০২৬ সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কাজী হাসান হাবিব রাসেলকে ১ম যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া খন্দকার জিয়াউল হক আদিল, ওয়াকার রাজা সানি, মীর্জা মাহবুবুর রশিদ আল-আমিন, রিয়াসাত আহমেদ চৌধুরী, আরিফুল ইসলাম আন্ত, মো. জাহাঙ্গীর আলম, মোসাদ্দেক ভূইয়া গনি, মো. বিল্লাল হোসেন পাঠান, মো. নূরে-এ-আলম সিদ্দিক ও শহিদুল ইসলাম রাজাসহ আরও কয়েকজনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে নবগঠিত জেলা কমিটিকে দ্রুত সময়ের মধ্যে জেলার প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের ভিত্তিতে পরবর্তীতে পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করা হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com