কিশোরগঞ্জে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ক্ষোভ সাংবাদিক সমাজে
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুরবিন নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন রাজ। হামলার ঘটনায় জেলার সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল সন্ধ্যার পর কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ফরহাদ হোসেন রাজ দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে স্টেশনের নিচে দুলাল টেইলার্সের পাশের সড়কে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। পরিকল্পিতভাবেই তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার পর কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, অভিযানে জুম্মন নামে একজনকে আটক করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হামলার কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপরও আঘাত। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনগুলোর নেতারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বারবার হামলার শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা হামলার মূল পরিকল্পনাকারীসহ সকল জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
সচেতন মহলের অভিমত, কিশোরগঞ্জে একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর প্রকাশ্যে এমন হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com