কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডের শৃঙ্খলা, অংশগ্রহণকারীদের দক্ষতা এবং সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান, নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা রক্ষা, খেলাধুলার চর্চা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও জনসেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সরকারি যানবাহন ও স্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন।
উক্ত মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ আবু মুসা শেখ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com