কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ-পাল্টা অভিযোগ, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজিঃ নং-বি-১৯০১ কিশোরগঞ্জ শাখা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এসব অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি মাহমুদুল হাসান নামের এক কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়।
সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিষয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন বলে দাবি করেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে ওই কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে গেলে তিনি উল্টো চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তোলেন। তবে সংগঠনের নেতারা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, কোনো কেন্দ্রীয় নেতার সফর বা অন্য কোনো উপলক্ষে তার কাছে কোনো ধরনের অর্থ দাবি করা হয়নি।
তারা আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে সংগঠনের কেন্দ্রীয় কোনো নেতার কিশোরগঞ্জ সফরের কোনো কর্মসূচিও ছিল না।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, মাহমুদুল হাসানসহ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে সরকারি বিধি-বিধান ও নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান তারা।
সংগঠনের নেতৃবৃন্দ প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসবে। একই সঙ্গে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তারা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com