
কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
নিজের লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে।”
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাবো। রাজনীতি আমার জন্য কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. শফিকুল হক শফিক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা মাজহারুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার প্রার্থীতা ঘোষণাকে কিশোরগঞ্জে বিএনপির নতুন উদ্দীপনা ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com