কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ড. ওসমান ফারুকের সাথে করিমগঞ্জ থানা কৃষকদল নেতা জিয়ার সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী ও খ্যাতনামা শিক্ষাবিদ ড. ওসমান ফারুক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন করিমগঞ্জ থানা কৃষকদলের সহ-সভাপতি এবং করিমগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া।
শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এসময় করিমগঞ্জ উপজেলা ও থানা কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নেতাকর্মীরা ড. ওসমান ফারুকের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উজ্জীবিত হন এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com