কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়নের সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা (সীপকস) ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীপকস কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ মৌসুমী।
এ সময় বিজিবির কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বিজলী বেগম বলেন, গরীব মানুষ খাবার জোটপার পাই না, কম্বল কিনি কৈ থাকি। আজকে বিজিবি থেকে একটা মোটা কম্বল পায়া উপকার হইল। বাচ্চা নিয়ে রাতে গায়ত দিবার পামো।
শীতবস্ত্র পেয়ে কাশেম আলী নামের এক ভিক্ষুক বলেন, কুড়িগ্রামে খুব ঠান্ডা পড়ছে। বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে গেছে। কম্বলের অভাবে রাতে ঘুমাতে পারতাম না। আজ কম্বল পেয়ে অনেক উপকার হলো।
সীপকস কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ মৌসুমী বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com