কুমিল্লায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রবিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন
সরকার নির্ধারিত মূল্যে হিলিতে মিলছে না এলপিজি
সরকার নির্ধারিত মূল্যে হিলিতে মিলছে না এলপিজি
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা হয়। দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা ওই তিনটি বাসে বখাটেরা বসে মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দৃশ্যমান হওয়া সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কিভাবে হয়েছে এখনই বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কিভাবে আগুনে সূত্রপাত তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। অপাদত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com