কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কারাকান্দি-বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহত শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।
নিহতের বাবা বলেন, ‘আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাতো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আজ সকালে ফেসবুকের মাধ্যমে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয়, অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে।’
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘নিহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com