কুমিল্লার চান্দিনায় উদ্বোধন করলেন পৌর প্রশাসক ইউনি ব্লক রাস্তার উন্নয়ন কাজ।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাধীন, পুরাতন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থানা থেকে পৌরসভার শেষ সীমানা লতিপুর পর্যন্ত ইউনি ব্লক রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে , লোকাল গভর্নমেন্ট কোভিড–১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP) এর আওতায় প্রায় ৩ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৭২৪ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয় এ প্রকল্প , উন্নয়ন কাজ শেষে ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধন করেন চান্দিনা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ উল হক,
প্রকল্পটির সার্বিক নেতৃত্ব দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি (NCP) এর কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুজ্জামান , তিনি চান্দিনা উপজেলার বিশ্বাস গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত , তার নেতৃত্ব ও উদ্যোগে এই বহুল প্রত্যাশিত রাস্তার উন্নয়ন কাজ সফলভাবে বাস্তবায়িত হয় , উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ , অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা যোবায়ের , ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজটি সম্পন্ন করে , মেসার্স রিপা কনস্ট্রাকশন, ৩৭ কদম রসুল রোড, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ,
বাস্তবায়ন করেছে চান্দিনা পৌরসভা, কুমিল্লা,
এ উন্নয়নমূলক উদ্যোগের ফলে যানবাহন চলাচল স্বাচ্ছন্দ্যময় হবে এবং স্থানীয়দের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com