কুমিল্লার হোমনায় জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব
তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ উৎসবে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকবৃন্দ। বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।
বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষকরা জানান, সরকারের ‘বই বিতরণ উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যা পাঠদান কার্যক্রম শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান শিক্ষক মোছা. সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে বই দিতে পেরে আমরা গর্বিত। আশা করি, নতুন বই নতুন উদ্যমে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত থেকে নতুন বই যত্নসহকারে পড়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com