কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দুইটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কুমিল্লায় অবস্থিত সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার মাথাভাঙা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকার তারু মিয়ার ছেলে মো. সোহাগকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি পিস্তল ও ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র পরে হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, দেশব্যাপী আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com