কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ-এর অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ডিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী, ডিন, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ, প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিস্ট্রার। বক্তাগণ প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সভাপতিত্বের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষককে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com