কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে
নিরাপত্তা গার্ডদের মতবিনিময়
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরাপত্তা কমিটির সাথে
দৈনিক মজুরি ভিত্তিক ও প্রাইড নিরাপত্তা গার্ডদের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উদ্যেগে ২৮ অক্টোবর
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উক্ত
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক সহ কমিটির সকল
সদস্যবৃন্দ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত
গার্ডদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা শোনেন। এসময় সংশ্লিষ্ট গার্ডরা
তাদের দায়িত্ব পালনে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও প্রাসঙ্গিক সমস্যার
বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিরাপত্তা কমিটির সভাপতি সেসব
সমস্যা সমাধানে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ করে সমস্যা সমাধানের
আশ্বাস দেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক।
সভায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে
দায়িত্ব পালনে নিরাপত্তা গার্ডদের প্রতি নিরাপত্তা কমিটি আহ্বান জানান ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com