কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর জ্ঞান ও সৃজনশীলতার
বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য
অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আট দিনব্যাপী ‘বই উৎসব-২০২৫’। কুয়েটের
পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং আশফিয়া লাইব্রেরি খুলনার
এর সহযোগিতায় ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। কুয়েটের
স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত এই বই উৎসবের
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত
ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। এছাড়া অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তাঁর
বক্তব্যে বলেন, “বই হলো মানুষের এক পরম বন্ধু এবং জ্ঞানের অফুরন্ত উৎস।
এই বই উৎসব শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজ গঠনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বইমেলার সফলতা কামনা করেন এবং
শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহ করার আহ্বান জানান। উদ্বোধন
শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশের স্বনামধন্য
প্রকাশনা সংস্থাগুলোর সুবিশাল বইয়ের সমাহার রাখা হয়েছে, যেখানে বিভিন্ন
ঘরানার বই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বই
উৎসব চলবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com