কুয়েটে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ জানুয়ারি, সোমবার ক্যাম্পাসে ‘ইনস্টিটিউট ভবন’ এর ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং গবেষণা ও শিক্ষার পরিবেশকে আধুনিকায়ন করার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই ১০ তলা ইনস্টিটিউট ভবনটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী”। উল্লেখ্য, গত ০৪/০১/২০২৬ ইং তারিখে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘টঈঈ-ঝঊখ ঔঠ’ এই নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com