কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম নির্বাচিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির নির্বাচনে (টার্ম ২০২৬-২০২৭) সভাপতি হিসাবে স্টোর অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ শফিকুল আলম জানান, কুয়েট কর্মকর্তা সমিতির দ্বিবার্ষিক নির্বাহী কমিটির নির্বাচনে (টার্ম ২০২৬-২০২৭) সভাপতি পদে স্টোর অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে সেকশন অফিসার ও পিএস টু ভিসি আ ন ম রেজওয়ানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার মেহদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে এটিও মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক পদে এটিও মোঃ মনিরুল ইসলাম-১, অর্থ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মোঃ শফিক মাহমুদ, প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার এস, এম, মাসুদ করিম, সমাজকল্যাণ সম্পাদক পদে সেকশন অফিসার মোঃ আসাদুল হক, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদস্য পদে সিনিয়র ক্যাটালগার মোঃ মোস্তাফিজুর রহমান, এটিও মোঃ মিজানুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ তারিক আল হক নজীব নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জি এম হাবিবুর রহমান ও মোঃ মশিউর রহমান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com