কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
: কর্মচারিদের ন্যায্য অধিকার বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি থেকে বাস্তবায়ন এবং অন্তবর্তী সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে স্কেল সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবিতে কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।২৯ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যারয়ের দূর্বার বাংলার পদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবানে এ কর্র্মসুচিতে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার।
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহরিয়া খান, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মোড়ল,সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট কাজী, কোষাধক্ষ্য মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক এস এম নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ শরিফুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মোঃ আলামিন ফকির, রুমা খাতুন, বেগ শিবলী, মিঠুন কুমার দাস, মাসুম মিজি, মোঃ হাবিবুর রহমান, কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জালাল মুন্সি, শেখ হাফিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মীর জাকির হোসেন, আহসান হাবিব সুমন, মোঃ মহসিন মোড়ল, লাভলু আকন প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com