“কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, পরিচালক (এএএসডিসি) প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি. এম. মাহফুজুর রহমান, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, বিভিন্ন শাখা প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অকালপ্রয়াত আর্কিটেকচার বিভাগের মেধাবী শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (রোল নং- ২৪২৫০৩০)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে কুয়েট পরিবার গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। শোকাবহ এ পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে সম্পন্ন করা হয়। কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই প্রধান অতিথিদ্বয় ফিতা কেটে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে আইটি পার্ক সংলগ্ন চৌরাস্তার সম্মুখে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর নির্মাণাধীন ভবনের নামফলক উন্মোচন করা হয়। এসময় তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কুয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান এর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মরহুম শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, “কুয়েট পুলিশ ফাঁড়ি” চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com