কুলিয়ারচরে ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার ও পল্লী শক্তির ডিলার পয়েন্ট উদ্বোধন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নতুন ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) এক আনন্দঘন পরিবেশে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক এবং পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ছাবির উদ্দিন রাজু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সম্মানিত ডিলার নজরুল ইসলাম মিলিটারি।
এ সময় বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন ছয়সূতী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে মেসার্স সরকার অ্যাসোসিয়েটের সকল পরিচালক এবং ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় মসজিদের ইমাম মাহফিল পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার কার্যক্রমকে আরও সম্প্রসারণ, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কুলিয়ারচরে নতুন ডিলার পয়েন্টের উদ্বোধনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাংগঠনিক ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
পরিশেষে, নতুন ডিলার পয়েন্টের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com