কুলিয়ারচরে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কুলিয়ারচর থানাধীন ফরিদপুর সাকিনস্থ সুইচগেট ব্রিজ এলাকায় চেকপোস্ট ডিউটি পালনকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com