কুলিয়ারচরে পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নুরুন্নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে প্রাইভেটকারটির ভেতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিল্লাল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধারকৃত গাঁজা অন্য জেলায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ জনাব নুরুন্নবী বলেন,
“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কুলিয়ারচর থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com