কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।
এস এম কনক:
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রথম অভিযানে, ১১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ২৩১৫ ঘটিকায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ক্যাম্প পাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ০৫ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ, ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১২৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,০৮,৪৮৫/- (এক লক্ষ আট হাজার চারশত পঁচাশি) টাকা। দ্বিতীয় অভিযানে, একই দিন আনুমানিক ২১৫০ ঘটিকায় জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চক বিলগাথুয়া মাঠ পাড়া এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৮,৫০০/- (আঠাশ হাজার পাঁচশত) টাকা
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com