কুয়েট ও পর্তুগালের আইএসটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো (আইএসটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েটের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। পর্তুগালের আইএসটির পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর ড. এস. এম. সোহেল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার। সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং পর্তুগালের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রফেসর রজেরিও কোলাসো।
সমঝোতা স্মারকের আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও ডক্টরাল থিসিসের যৌথ তত্ত্বাবধান, গবেষণা সভা ও সম্মেলন আয়োজন এবং বৈজ্ঞানিক উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কুয়েটের আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, দপ্তর/শাখা প্রধান এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com