কৃষকদের কল্যাণে ছাতকে বীজ-সার বিতরণ কর্মসূচি
ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোহাম্মদ মহিউদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুয়েব আহমদ, মোহাম্মদ সোহরাব হোসেন, এনামুল ইসলাম ও মিল্লত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কৃষি প্রণোদনার সুবিধা পৌঁছে দেওয়া হবে। এছাড়া খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে।
তিনি কৃষকদের উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com