কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
মো মামুন মোল্লা খুলনা
প্রধান সহকারী বার্তা সম্পাদক।
খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন ‘‘ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী। সময়ের সঠিক মূল্যায়ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশ গড়ার গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করবে। তিনি শিক্ষার্থীদের পরচর্চা না করে নিজেদের আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সুন্দর জীবন গড়ার আহবান জানান।’’
তিনি ৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মাদ আনাছ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খুলনার এস এম ছায়েদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল লতিফ সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভূইয়া মোহাম্মাদ নূরুল হুদা, নব কুমার ভট্টাচার্য্য, সন্দীপ কুমার ঢালী, জি এম মোশাররফ হোসেন, কনিকা রানী দাস, অপূর্ব সরকার, হাসান সর্দ্দারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের এস এস সি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্মনা ক্রেস্ট প্রদান করা হয়
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com