কেন্দুয়ায় ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি দাবিতে শিক্ষকদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
মোঃ আব্দুল আউয়াল খান
নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ি ভাড়াসহ একাধিক দাবিতে
মোট ৫৪টি এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা ।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, উপজেলার ৩১টি মাধ্যমিক, ১৭টি মাদ্রাসা, ৩টি কারিগরি বিদ্যালয় ও ৩টি কলেজসহ ৫৪টি এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করি । তিনি আরো বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসাভাতা এবং ৩য়-৪র্থ কর্মচারীদের উৎসবভাতা ৭৫% উন্নীতকরণ ও জাতীয়করণের করার দাবিতে এই কর্মবিরতি । যৌক্তিক দাবিগুলো পূরণে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এই আমাদের কর্মসূচি চলবে ।
সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়পুর পিজাহাতি দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় কর্মবিরতি পালন করছেন শিক্ষকবৃন্দ ।
আশুজিয়া জয়নাথ করোরেশন ইনস্টিটিউটের শিক্ষক হাবিল আহমেদ মুঠোফোনে জানান, সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করি । তবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো না ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com