কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বিকেলে কেরানীগঞ্জ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঢাকার ইকুরিয়া থানা, বনগ্রাম বাজার, কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে মো. সোলাইমান হোসেন শুভ (২৮) এবং মো. মোফাজ্জেল হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com