সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে। আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো গাড়ি যেন মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না আসে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে।
খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার সড়কগুলো উন্মুক্ত রাখা হয়েছে, যেসব পথ ব্যবহার করে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে আসছেন। অনেকের হাতে দেশের জাতীয় পতাকা ও দলের পতাকা দেখা গেছে, আবার কারও হাতে রয়েছে কালো পতাকা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com