সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানাজাস্থলে পৌঁছান।
জানাজা শেষে তিন বাহিনীর প্রধান মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবেন।
এদিকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজাস্থলে জড়ো হন।
জনসমাগম মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট পর্যন্ত বিস্তৃত হয়।
জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি আনসার বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। জানাজা শেষে রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে মরদেহ দাফনের জন্য নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com