খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরেরডাঙ্গা কেডিএ ও নিবিড় আবাসিকের বাড়ির মালিকদের আলোচনা ও দোয়া
মোঃ মামুন মোল্লা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর বাদামতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক ও নিবিড় আবাসিক বাড়ির মালিকবৃন্দ এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
১৮ জানুয়ারি রবিবার বাদ এশা গফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী খানা বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
কেডিএ আল-আকসা জামে মসজিদের সভাপতি আব্দুল গাফফার মোড়লের সভাপতিত্ব এবং
কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের পরিচালনায়
অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন, আব্দুর রব মুন্সী, মোল্লা সোহাগ হোসেন, খুলনা মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সী, আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, ইকবাল হোসেন মিজান, গোলাম কিবরিয়া, ডাঃ রইস উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল , মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী, মহিলা নেত্রী শান্মী চৌধুরী মলি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটারাধিকার এর সঠিক প্রয়োগ করতে হবে।বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে ভোট প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন ভোট মূল্যবান সম্পদ যা সুন্দর সমাজ, উন্নত দেশ এবং আপনাদের সন্তানদের উওম ভবিষ্যতে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com