খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের তুলা গ্রাম পার্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব কে এম ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাইজুল।
দোয়া মাহফিলে ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা দলীয় ঐক্য ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com