খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খান জাহান আলী থানা বিএনপির নাগরিক শোকসভা:
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা মহানগর খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ডে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের পরিচালনায়
প্রধান অতিথি অতিথি কুয়েটের সাবেক ভিসি ড. মুহাম্মদ মাছুদ,বিশেষ আলোচক খুলনা ৩ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, কুয়েটের সাবেক প্রো ভিসি অধ্যাপক ডঃ মোঃ শরিফুল আলম, অধ্যাপক হাসান আলী, অধ্যাপক মাহামুদুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ইকবাল হোসেন মিজান, মোঃ আলমগীর হোসেন,রফিকুল ইসলাম শুকুর, মোঃ শহিদুল ইসলাম, মোল্লা সোলাইমান,জিহাদুল ইসলাম, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, শাম্মী চৌধুরী মলি, হাবিবুর রহমান বিপ্লব। নাগরিক শোকসভায় আরো উপস্থিত ছিলেন মোড়ল আতাউর রহমান, সাবিনা ইয়াসমিন,চমন আরা, আজমল হোসেন, শফিকুল ইসলাম,যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও এলাকাবাসী।এ সময় আলোচকবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও দেশ ও জাতির জন্য তার ত্যাগের মহিমা সম্পর্কে আলোচনা করেন। বেগম খালেদা জিয়ার জানাযায় এত বিপুল পরিমাণ লোকের উপস্থিতি দেশের ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে। দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান হাফিজী।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com