1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খান জাহান আলী থানা কৃষক দলের দোয়া মাহফিল

মামুন মোল্লা খুলনা
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১ সময়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খান জাহান আলী থানা কৃষক দলের দোয়া মাহফিল

মো মামুন মোল্লা খুলনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খান জাহান আলী থানা কৃষক দলের উদ্যোগে ৫ ডিসেম্বর শুক্রবার আছর বাদ ফুলবাড়ি গেট থানা বিএনপি কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা কৃষক দলের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম টগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন,যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন হিট্টু, খান জাহান আলী থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ শামীম, যুগ্ন আহবায়ক কে এম নজরুল ইসলাম, মোঃ মাসুম হাওলাদার, খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ইমরান হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মোঃ আল মামুন খান সহ বিএনপি, কৃষক দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আরাফাত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd