খুলনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
খুলনা, ২৪ চৈত্র (০৭ এপ্রিল):
খুলনা জেলা প্রতিনিধি শেখ জান্নাতুল ফেরদৌস
আসন্ন পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে খুলনায় এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে সকাল ৮টায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৯টায় শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, যা সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। এছাড়া এদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে জেলখানা ও সরকারি শিশু পরিবারসমূহে ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com