খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
রোকেয়া খাতুন, বিশেষ প্রতিনিধি: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটায় এক সংবাদিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান।
নিহত ইমদাদুল হক মিলন (৪৫) ডুমুরিয়ার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মোহাম্মদ বজলুলের ছেলে।
মিলন বর্তমান সময় নামের একটি নিউজ পোর্টাল চালাতেন। শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন এসে এলোপাতাড়ি গুলি করে। একটি গুলি ঘটনাস্থলে থাকা দেবাশীষ বিশ্বাসের মাথায় লাগে।
তিনি সরে গেলে সন্ত্রাসীরা দোকানে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে। অস্ত্রধারীরা চলে গেলে স্থানীয়রা তাদের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, অপরাধীদের ধরতে অভিযান এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com