খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ
বিশেষ প্রতিনিধি
খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সাধারণ পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মো. মামুন মোল্লা প্রেরিত ভিডিও তথ্যে জানা যায়, আয়োজনটি ছিল সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস সেভেন ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক শেখ শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু, দৈনিক দিগন্তরের সম্পাদক ও মানবাধিকার সংগঠক মো. শাহবাজ জামান, নইমুল আলম (দৈনিক গণতদন্ত), এ জি এম রানা (দৈনিক ফলাফল), আকতার হোসেন বাবলু (চিত্রবিচিত্র), জিল্লুর রহমান (খুলনা টাইমস), ইমরুল ইসলাম ইমন (খুলনার খবর), রফিকুল ইসলাম রাজু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ঢাকার সময় পত্রিকার সহ-বার্তা সম্পাদক আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. কামরুল ইসলাম বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সামাজিক বৈষম্য কমাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন, গণমাধ্যমকর্মীদের শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ না থেকে মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হওয়া প্রয়োজন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
দৈনিক দিগন্তরের সম্পাদক ও মানবাধিকার সংগঠক মো. শাহবাজ জামান তার বক্তব্যে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুধার্ত মানুষের মুখে ইফতার তুলে দেওয়া শুধু দান নয়, এটি নৈতিক দায়িত্বও বটে।
সভাপতির বক্তব্যে শেখ শাহীন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সঞ্চালক আপেল মাহমুদ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ আয়োজন সফল হয়েছে। তিনি ভবিষ্যতেও এমন উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।
ইফতার বিতরণ শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়। উপস্থিত সাধারণ মানুষ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com