খুলনায় স্বপ্নপূরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরী-এর উদ্যোগে ও মেডিপ্লাস ও পালস ডেন্টাল হসপিটালের সহযোগিতায় খুলনা জেলা স্টেডিয়ামে সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল মধুমতি নিউজ। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মুমিমুন নেসা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ধরনের উদ্যোগ শিশু ও সাধারণ মানুষের সুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলদার। তিনি স্বপ্নপূরীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. অনুপম পোদ্দার, খুলনা জেনারেল হাসপাতালের সহকারি রেজিস্টার ডাঃ সুমা নন্দী ও ডাঃ পল্লব সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন, মেডিপ্লাসের এরিয়া সেলস ম্যানেজার মোঃ আব্দুল আওয়াল, সিনিয়র মেডিকেল প্রোমোশন অফিসার ফয়সাল মাহমুদ, রোদেলা রেশমি, মোঃ সাগর, মোঃ রোহান প্রমূখ।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
আয়োজক সংগঠন স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম জানায়, অতীতের মতো ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com