খুলনার পুলিশ কনস্টেবলের ‘ইয়াবা সাম্রাজ্য’!
নিজস্ব প্রতিনিধি : জাকির হোসেন কক্সবাজার
দেড় কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক আশিক
কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশের সময় বিশেষ অভিযানে খুলনা জেলা পুলিশের কনস্টেবল আশিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশে কর্মরত কনস্টেবল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কক্সবাজার থেকে আনা বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com