খুলনা জেলা প্রশাসককে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার সম্মাননা স্মারক প্রদান
খুলনা প্রতিনিধি মো সাকিব : জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ম্যাডামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন রেজা ও সাধারণ সম্পাদক শেখ শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ পরশ। অনুষ্ঠানে সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক হুরে জান্নাত ম্যাডাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সমাজ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অপরাধবিরোধী সাংবাদিকতা এগিয়ে নিতে সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com