খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আরমান খলিফা অস্ত্রসহ আটক
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (৬২২) সদস্য আরমান খলিফাকে নগরীর লবণচরা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করেছে । সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বান্দাবাজার সংলগ্ন সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আরমান খলিফার কাছ থেকে ১টি দেশি পাইপ গান, ৪ রাউন্ড লেডবল, ১টি দেশি চাইনিজ কুড়াল এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি আরমান খলিফা লবণচরা বান্দা বাজার পাকার মাথা নামক স্থানের বাসিন্দা ও নাজিম উদ্দীন খলিফার পুত্র । পুলিশ জানায় তার বিরুদ্ধে আরো ২ টি মামলা রয়েছে। লবনচড়া থানার ওসি তুহিনুজ্জামান বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (৬২২) সদস্য পরিচয়ে সে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com