খুলনা মাত্তমডাঙ্গায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মোঃ মামুন মোল্লা খুলনা
প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাত্তমডাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১২ টার দিকে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। এ সময় পিবিআই খুলনার ৫ সদস্যের একটি টিম ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com