খুলনা যোগীপোল ৫ ও ৬ নং ওয়ার্ডে মোল্লা সোহাগের নেতৃত্বে ধানের শীষের বকুলের নির্বাচনী মিছিল ও জনসভা
মোঃ মামুন মোল্লা খুলনা
প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা মহানগর সংসদীয় আসন ৩ এর অন্তর্গত যোগীপোল ৫ ও ৬ নং ওয়ার্ডের আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের ধানের শীষের নির্বাচনী মিছিল ও জনসভা খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন এর নেতৃত্বে ২৪ শে অক্টোবর শুক্রবার বাদ মাগরিব যোগীপোল ক্লাব মোড়ে অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের নেতৃত্বে বিএনপি ,যুবদল, ছাত্রদলের সমন্বয়ে বিশাল মিছিলটি যোগীপোল ক্লাব মোড় থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কে দিয়ে নগর পেট্রোল পাম্প প্রশিক্ষণ করে যোগীপোল ক্লাব মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে মোল্লা সোহাগ হোসেন তার বক্তব্য বলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই একজন জনবান্ধব নেতা। রকিবুল ইসলাম বকুল জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন । মিছিল ও জনসভায় কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, খান জাহান আলী থানা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, খান জাহান আলী থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হেলাল শরীফ,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, থানা বিএনপি নেতা আযম হোসেন, জাকির হোসেন,থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলি, যুবদল নেতা মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, শামীম হোসেন,রাসেল, হাসান বেগ,আল মামুন খান, রফিকুল ইসলাম রফিক, স্বাধীন,খান জাহান আলী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com