খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান-এর জামাতা ও ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন নি/খোঁ/জ হওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, গত ২১ ফেব্রুয়ারি রাতের দিকে তিনি নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। নামাজ শেষে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পরিবার।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এদিকে হঠাৎ নি/খোঁ/জের ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তার সন্ধান মিলবে-এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com