গণভোটের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে লিফলেট বিতরণ
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে হবে গণভোট। সরকারিভাবে প্রচার-প্রচারণা শুরু হয়ে তা মূলত শহরকেন্দ্রিক নয় গ্রামাঞ্চলের বাসিন্দাদের।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে গণভোট সম্পর্কে সচেতন করতে প্রচার-প্রচারণা দেখা যাচ্ছে । ফলে গ্রামীণ জনগোষ্ঠীর বড় একটি অংশ এখন জানে গণভোট কী।
১০-০১-২০২৬ শনিবার দুপুর থেকে হরিনাকুন্ডু উপজেলার গ্রামাঞ্চলে গণভোটের প্রচারণা লক্ষ করা যাচ্ছে। গ্রামাঞ্চলের মানুষ গণভোট সম্পর্কে কিছুটা ধারণা পাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট হলেও গ্রামে এ নিয়ে আলোচনা বা প্রচারণা চালাচ্ছে। তাঁরা বলেন, গ্রামাঞ্চলে যদি গণভোটের বিষয়ে প্রচার চালানো হয়, তাহলে সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারবে।
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে দৈনিক সংগ্রাম পত্রিকার হরিণাকুন্ডু প্রতিনিধি। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না।
দিনমজুর মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম। কেউ বুঝিয়ে দিলে হয়তো বুঝতে পারব।’
মিল্টন বিশ্বাস বলেন, ‘শুনছি হ্যাঁ বা না ভোট হবে। কিন্তু বিষয়টা কী, বুঝি না। সবাই এমপি ভোটের কথাই বলছে। গ্রামে গণভোট নিয়ে কেউ কিছু জানে না।’
ওষুধ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মেম্বার, চেয়ারম্যান আর এমপি নির্বাচনের ভোট দিয়েছি। কিন্তু গণভোট তো বুঝি না। গ্রামে এখনো তেমন কোনো প্রচার দেখিনি।’
এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তার পক্ষ থেকে বিভিন্ন গ্রামীণ হাটবাজার ও প্রত্যন্ত অঞ্চলে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আরও কীভাবে কার্যক্রম বাড়ানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, ‘গণভোটের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সহ উপজেলা প্রশাসন সকল কর্মচারী প্রচার-প্রচারণার কাজ করছি।’
গণভোটের প্রচারণায় উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে বিভিন্ন গ্রামীণ হাটবাজার ও প্রত্যন্ত অঞ্চলে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন সহকারী কমিশনার ভুমি সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com